
নিউজ ডেস্কঃ মহানগরীর বাকলিয়ায় নতুন ব্রিজ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক তরুণীকে (১৮) চাপা দিয়েছে দ্রুতগতির একটি বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক তার নামপরিচয় জানা যায়নি। তবে স্থানীয়দের সহায়তায় ঘাতক ওই বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন। তিনি বলেন, শহর অভিমুখী আনোয়ারা রুটের একটি দ্রুতগতির মিনিবাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওই তরুণীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।