News71.com
 Bangladesh
 07 Sep 19, 08:16 PM
 113           
 0
 07 Sep 19, 08:16 PM

সকলে কিশোর গ্যাংয়ের ব্যাপারে সজাগ থাকুন॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

সকলে কিশোর গ্যাংয়ের ব্যাপারে সজাগ থাকুন॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। কিশোর গ্যাং বা অন্য কোনো অপরাধে যাতে জড়াতে না পারে সে ব্যাপারে সজাগ থাকুন। আজ শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে মাদক-সন্ত্রাস, শিশুনির্যাতন, ইভটিজিং এবং সেলফোন-ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিশোর গ্যাংয়ের বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ রয়েছে। অভিভাবকদের অনুরোধ করব, আপনাদের ছেলেমেয়েরা কে কী করছে লক্ষ করুন। কিশোররা সন্ধ্যার পর কেন বাইরে থাকবে?, সন্ধ্যার পর তাদের অবস্থায় বাসায় ফিরছে।

তিনি বলেন, আমরা সন্ত্রাস-জঙ্গির উত্থান দেখেছি। সন্ত্রাস-জঙ্গির উত্থান ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ঘুরে দাঁড়িয়েছি। সব পেশার মানুষের সহযোগিতায় আমরা জঙ্গি দমনে সক্ষম হয়েছি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আর্থিক অগ্রগতি হচ্ছে। কিন্তু আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটছে। আর এ কারণে আমাদের অগ্রগতি যতটা দৃশ্যমান হওয়ার কথা তা হচ্ছে না। সাবেক আইজিপি আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন