News71.com
 Bangladesh
 07 Sep 19, 05:12 PM
 86           
 0
 07 Sep 19, 05:12 PM

ট্রেন থেকে অবৈধ মালামালসহ আটক ৭॥

ট্রেন থেকে অবৈধ মালামালসহ আটক ৭॥

নিউজ ডেস্কঃ রাজধানীতে একটি ট্রেন থেকে অবৈধ মালামালসহ সাতজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। আটককৃত ৭জনের মধ্যে ৫ জন হলো নারী। আজ শনিবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, কমলাপুর) রকিব-উল হোসেন এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দিনগত রাতে একটি ট্রেনে অভিযান চালিয়ে সাতজনকে ভারতীয় মালামালসহ আটক করা হয়। ওই মালামাল এর মধ্যে ছিল শাড়ি, থ্রি-পিস ইমিটেশনের গহনা। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ। আটক সাতজন হলেন- ময়না (৩০), শিউলি (৩১), পেয়ারা বেগম (৫৮) ,রিতা (৩২), রিনা (৩৪) আয়েজ বিন আহমদ সুমন (৩৫) ও জাকির হোসেন (৪৯)। তিনি আরও জানান, আটককৃতরা বিভিন্ন পন্থায় ভিসা নিয়ে ভারতে গিয়ে অবৈধভাবে মালামাল ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসেন। যেটা সম্পূর্ণ বেআইনি। আটক সাতজনের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হয়েছে ও আদালত পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন