News71.com
 Bangladesh
 07 Sep 19, 11:51 AM
 144           
 0
 07 Sep 19, 11:51 AM

শাহজালালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩॥

শাহজালালে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ৩॥

নিউজ ডেস্কঃ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) আলাদা অভিযানে তাদের আটক করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে ইয়াবাসহ ফারজানা আক্তার মীমকে (১৪) আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০টি এয়ার টাইট প্যাকেটে ১ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। দুপুর ২টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গনের পুকুর পাড় থেকে মো. ইয়ামিন (৩২) নামে আরেকজনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে চার হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এছাড়া বিকেল ৩টার দিকে মো. শরিফুল ইসলামকে (২৬) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল সংলগ্ন পাবলিক টয়লেটের কাছ থেকে আটক করা হয়। তার দেহে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটকদের মধ্যে মো. ইয়ামিনের নামে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ইয়াবার আরও একটি মামলা রয়েছে বলে জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন