News71.com
 Bangladesh
 07 Sep 19, 11:50 AM
 101           
 0
 07 Sep 19, 11:50 AM

দারাজ একদিন বাংলাদেশের আলিবাবা হবে ॥ প্রতিমন্ত্রী পলক

দারাজ একদিন বাংলাদেশের আলিবাবা হবে ॥ প্রতিমন্ত্রী পলক

নিউজ ডেস্কঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দারাজ একদিন বাংলাদেশের আলিবাবা হবে। সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশের অন্যতম অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ (daraz.com.bd) এর ৫ম বর্ষপূর্তি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির বনানীর কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী। দারাজের প্রধান কার্যালয়ে কর্মরত ৩৫০ জনের উপস্থিতিতে সন্ধ্যা ৬টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটির শুভ সূচনা করেন প্রতিমন্ত্রী।

দারাজের পঞ্চম বর্ষপূর্তিতে আগামী দিনেও একইভাবে দেশের মানুষকে সেবা দিয়ে যাওয়ার প্রত্যাশা করে পলক বলেন, ‘দারাজের ৫ বছরের এ স্বল্প সময়ের মধ্যে এত বড় অর্জন দেখে আমি নিজেও অনেক উৎসাহিত এবং অনুপ্রাণিত। বাংলাদেশে দারাজ যেমন শুরু হয়েছিল মাত্র ৫ জন দিয়ে, আজকে তারা নিজেস্ব শক্তি সামর্থ ও মেধা দিয়ে এবং আলিবাবার অংশগ্রহণের মধ্য দিয়ে পরিণত হয়েছে একটি বিশাল কোম্পানিতে। আমরা আশা করছি, আমাদের দারাজ একদিন বাংলাদেশের আলিবাবা হবে এবং সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে’।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন