News71.com
 Bangladesh
 06 Sep 19, 07:39 PM
 200           
 0
 06 Sep 19, 07:39 PM

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ঠিকই কিন্তু সেই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি॥মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ঠিকই কিন্তু সেই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি॥মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ঠিকই কিন্তু সেই সঙ্গে বঙ্গবন্ধুর খুনি। মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বেগম খালেদা জিয়া কলঙ্কিত করেছে, ভূলণ্ঠিত করেছে। সবসময় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করেছে বেগম খালেদা জিয়া। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আজ বিকাল ৪টায় ভারতের ত্রিপুরা রাজ্য সরকার ও মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তিনি ভারতে যাচ্ছেন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যে স্থাপিত মুক্তিযুদ্ধের সেক্টর ও স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরির্দশন এবং মুক্তিযুদ্ধে সহযোগীতাকারী ত্রিপুরাবাসীর সঙ্গে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধের সৌহার্দ্য বিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন। আগামীকাল শনিবার সকালে মন্ত্রী দেশে ফিরবেন।


এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন প্রমুখ। এদিকে মন্ত্রী ভারতে প্রবেশ করলে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, ভারতের দিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনের সহকারী হাই কমিশনার রকিবুল হক, ত্রিপুরাস্থ উপ-হাই কমিশনার ক্রিক চাকমা, ভারত স্থলবন্দরের ম্যানেজার দেবাশিষ নন্দি, বিএসএফ ১২০ ব্যাটালিয়ন কমান্ডার রমেশ্বর। এরআগে মন্ত্রীকে আখাউড়া স্থলবন্দরে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আখাউড়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন