News71.com
 Bangladesh
 06 Sep 19, 07:37 PM
 91           
 0
 06 Sep 19, 07:37 PM

নির্ধারিত সময়েই রূপপুর প্রকল্পের কাজ সম্পন্ন হবে॥ মন্ত্রী ইয়াফেস ওসমান

নির্ধারিত সময়েই রূপপুর প্রকল্পের কাজ সম্পন্ন হবে॥ মন্ত্রী ইয়াফেস ওসমান

নিউজ ডেস্কঃ নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ। নির্ধারিত সময়েই এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।শুক্রবার (৬ সেপ্টেম্বর) ব্র্যাক সেন্টারে রিজিওনাল মিটিং অন দ্য মেজারমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট অব ইন্টারগেটেড ম্যানেজমেন্ট সিস্টেমস ইউথইন রেগুলেটরি বডিস-শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। গত ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনের এ প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশসহ কানাডা, অস্ট্রিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মাহবুবুল হক বলেন, এ প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন মাঠপর্যায়ের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিজ্ঞতা অর্জনের উপর গুরুত্ব দিয়েই এ ধরনের কর্মশালা আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বিশেষজ্ঞ গ্যাবরিয়েল সোরে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক ড. শাহানা আফরোজ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন