News71.com
 Bangladesh
 06 Sep 19, 07:36 PM
 128           
 0
 06 Sep 19, 07:36 PM

এক্সক্লুসিভ॥ ইয়াবা পাচারে জনপ্রিয় রুট হিসেবে আকাশপথকেই ব্যবহার করছেন কারবারিরা

এক্সক্লুসিভ॥ ইয়াবা পাচারে জনপ্রিয় রুট হিসেবে আকাশপথকেই ব্যবহার করছেন কারবারিরা

নিউজ ডেস্কঃ বিশ্বের সকল দেশেই মাদক পরিবহনে নিত্য নতুন কৌশল অবলম্বন করেন কারবারিরা। আমাদের দেশেও দেখা যায় এর একই চিত্র । চট্টগ্রাম, টেকনাফ-কক্সবাজার থেকে রাজধানীতে ইয়াবাসহ অন্যান্য মাদক আসার খবর নতুন নয়। দীর্ঘদিন ধরে সড়ক, রেল কিংবা নৌপথে মাদকের চালান এলেও বেশ কিছুদিন ধরে এইকাজে ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে আকাশপথ। সংশ্লিষ্ট দায়িত্বশীলরা বলছেন, সড়ক, রেল ও নৌপথে মাদক পাচারের ক্ষেত্রে ট্রানজিট হিসেবে রাজধানীকে ব্যবহার করা হচ্ছে। গত বছর গুলোতে মাদক বিরোধী অভিযানের পর সড়ক, রেল ও নৌপথে নজরদারি বেড়ে যাওয়ায় কৌশল পাল্টেছে মাদক কারবারিরা। এখন আকাশপথে আসছে মাদক। সম্প্রতি আকাশপথে আসা বিপুল পরিমাণ ইয়াবা ও মাদকসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে অর্ধশত কারবারি। বিমানবন্দরে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরে স্ক্যানার দিয়ে সহজেই ধরা পড়ে স্বর্ণ। কেউ স্বর্ণ নিয়ে আর সহজে বিমানবন্দর থেকে বেরিয়ে যেতে পারছেন না। কিন্তু মাদক ধরার ক্ষেত্রে স্ক্যানার কাজে আসছে না। কারণ ইয়াবা বা অন্য মাদক মেটাল জাতীয় পদার্থ নয়। ইয়াবা ধরার ক্ষেত্রে এক্স-রে কার্যকরী।

কোমরে বেল্ট বেঁধে, প্যান্টের পকেটে, প্যাকেট করে গিলে পেটের মধ্যে করে ইয়াবা আকাশপথে পাচার করা হয়। তবে ঝুঁকিপূর্ণ হলেও প্যাকেট গিলে ইয়াবা পাচার বেশি হয়ে থাকে। এ ছাড়া আকাশপথে ইয়াবা পাচারকারীদের একটি বড় অংশ হলো নারীরা। নারীদের শরীরের স্পর্শকাতর অঙ্গে ছোট ছোট প্যাকেট করে ইয়াবা পাচার করে কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়। ২০১৯ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে ২০ টি ঘটনায় শাহজালাল বিমানবন্দর এলাকা থেকে প্রায় লাখ খানেক ইয়াবা উদ্ধার করে এপিবিএন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থা দুটির এসব যৌথ অভিযানে ৪৬ জনকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আগস্ট মাসের শেশ দিনও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার পিস ইয়াবাসহ মো. নূর আহম্মেদ (৩৬) নামে এক যুবককে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। এছাড়া গত আট মাসের ২০ টি ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনাগুলো হল,রবিবার (১৮ আগস্ট)১০ হাজার ইয়াবাসহ জসিম উদ্দিন (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।পরে তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় বানানো মোটা বেল্ট থেকে ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানা গেছে। আটক জসিম উদ্দিন নভোএয়ারের ফ্লাইট ভিকিউ ৯৩৪ যোগে কক্সবাজার থেকে বেলা পৌনে একটায় ঢাকায় পৌঁছান।

এর আগে গত ১২ জুন রাত ৯টার দিকে ৯ হাজার পিস ইয়াবাসহ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাহির থেকে নজরুল ইসলাম (৪৬) ও মোহাম্মদ জুবায়ের (২২)নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। জিজ্ঞাসাবাদের পর জানা যায় তারা কালো টেপ দিয়ে প্যাচানো অবস্থায় গিলে পেটে বহন করছে । বছরের শুরুতে সবচেয়ে বড় চালানটি ধরা পরে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে বিমানবন্দরে কক্সবাজার থেকে প্লেনযোগে ঢাকায় আসার পর প্রায় কোটি টাকা মুল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১। আটককৃত ৪৬ জনের মধ্যে ১৪ জনই বিশেষ কৌশলে পেটের ভেতর করে ইয়াবা নিয়ে ঢাকায় আসেন। এই ৯ জনের পেটের ভেতর থেকে ২৬ হাজার ৫১০টি ইয়াবা উদ্ধার করা হয়। (চলবে)

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন