News71.com
 Bangladesh
 06 Sep 19, 01:24 PM
 188           
 0
 06 Sep 19, 01:24 PM

বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য কিনতে কেনিয়াকে কৃষিমন্ত্রী আহ্বান॥

বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য কিনতে কেনিয়াকে কৃষিমন্ত্রী আহ্বান॥

নিউজ ডেস্কঃ কেনিয়ার সরকারকে বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য আমদানি করার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, দ্বি-পক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে কেনিয়া এবং বাংলাদেশ উভয়ই দেশ আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে কেনিয়ার রফতানি করা পণ্যের মধ্যে শীর্ষস্থান দখল করে রয়েছে পাট। এরপর রয়েছে ওষুধ। কিন্তু কোনো চামড়াজাত পণ্য রফতানি হয় না। তাই আমরা বাংলাদেশ থেকে চামড়াজাত পণ্য কেনার আহ্বান জানিয়েছি। গতকাল বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে নাইজেরিয়ার এক প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কেনিয়ার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্যমন্ত্রী মওনজি কিউনজুরি।

কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এখন আমাদের লক্ষ্য নিরাপদ ও পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা। এছাড়া আধুনিক কৃষি ও বাণিজ্যিক কৃষির জন্য কাজ করে যাচ্ছে সরকার। বাংলাদেশ বিগত একদশকে অর্থনৈতিক সামাজিক ও মানব উন্নয়নসহ প্রায় সবসূচকে সাফল্য অর্জন করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন