News71.com
 Bangladesh
 06 Sep 19, 11:48 AM
 88           
 0
 06 Sep 19, 11:48 AM

ব্যয়বহুল চিকিৎসায় সরকারি কর্মচারীরা অনুদান পাবেন ২ লাখ॥

ব্যয়বহুল চিকিৎসায় সরকারি কর্মচারীরা অনুদান পাবেন ২ লাখ॥

নিউজ ডেস্কঃ কর্মচারী কল্যাণ তহবিলে কর্মচারীদের প্রদেয় চাঁদা, কল্যাণ তহবিল থেকে প্রদেয় অনুদান ও কর্মচারীদের যৌথবীমা তহবিলে প্রদেয় প্রিমিয়াম হার ও অন্যান্য অনুদানের পরিমাণ পুনর্নির্ধারণ করা হয়েছে। সরকারি কর্মচারীদের জটিল ও ব্যয়বহুল চিকিৎসায় অনুদান এক লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চাঁদা ও অনুদানের পরিমাণ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কল্যাণ তহবিলের মাসিক সর্বোচ্চ চাঁদা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের এক শতাংশ কিন্তু সর্বোচ্চ ১৫০ টাকা। আগে এটা ছিল মূল বেতনের এক শতাংশ বা সর্বোচ্চ ৫০ টাকা। 

যৌথবীমার মাসিক সর্বোচ্চ প্রিমিয়াম ছিল ৭০ টাকা, এখন সেটা মূল বেতনের শূন্য দশমিক ৭০ শতাংশ কিন্তু ১০০ টাকা করা হয়েছে। মাসিক কল্যাণ ভাতা এক হাজার থেকে বাড়িয়ে ২ হাজার টাকা করা হয়েছে। সাধারণ চিকিৎসা অনুদান সর্বোচ্চ ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা হয়েছে। দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ সহায়তা ৫ হাজার থেকে বেড়ে ১০ হাজার টাকা হলো। যৌথবীমার এককালীন অনুদান এক লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ টাকা। জটিল ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসা অনুদানও এক লাখ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন