News71.com
 Bangladesh
 05 Sep 19, 10:38 PM
 220           
 0
 05 Sep 19, 10:38 PM

জাবি ছাত্রলীগের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান

জাবি ছাত্রলীগের উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রত্যাখ্যান

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পে ছাত্রলীগকে জড়িয়ে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছে জাবি শাখা ছাত্রলীগ। একই সাথে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক এম মাইনুল হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি করে শাখা ছাত্রলীগ।
বিবৃতিতে উল্লেখ করা হয়, অধিকতর উন্নয়ন প্রকল্প ঘিরে একটি বিশেষ মহল বাংলাদেশ ছাত্রলীগ ও জাবি শাখা ছাত্রলীগকে জড়িয়ে দুর্নীতির যে অভিযোগ উত্থাপন করেছে তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’। সুনির্দিষ্ট তথ্য প্রমাণাদি ছাড়া মনগড়া ও কাল্পনিক কিছু তথ্যের উপর ভিত্তি করে ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচার চালানোর বিষয়টি এই মহলের দুরভিসন্ধিমূলক ও চক্রান্ত।

সম্প্রতি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে কিছু শিক্ষক-শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে নিয়েও উদ্ধত্যপূর্ণ বক্তব্যে প্রদান করছেন। যা তথ্যপ্রযুক্তি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই সকল কর্মকাণ্ড ছাত্রলীগকে বিব্রত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার একটি হীন চক্রান্ত।বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস হতে বিরত থাকার আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে। অন্যথায় জাবি ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের পাশে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলেও উল্লেখ করা হয়।

এছাড়া রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ সকলকে দায়িত্ববোধের জায়গা থেকে সহযোগিতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, সংস্কৃতি ও গবেষণাবান্ধব পরিবেশ বজায় রাখতে আহ্বান জানানো হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন