News71.com
 Bangladesh
 05 Sep 19, 07:05 PM
 172           
 0
 05 Sep 19, 07:05 PM

ভারতীয় জাল রুপি রাখার দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড॥

ভারতীয় জাল রুপি রাখার দায়ে পাকিস্তানি নাগরিকের কারাদণ্ড॥

নিউজ ডেস্কঃ প্রায় ৮০ লাখ ভারতীয় জাল রুপি সংরক্ষণের দায়ে মোহাম্মদ ইমরান নামে পাকিস্তানি এক নাগরিককে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) ঢাকার ৪ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. রবিউল আলম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত ইমরান পাকিস্তানের করাচির আব্দুল গাফফারের ছেলে মোহাম্মদ ইমরান। তার পাসপোর্ট নম্বর বি-জেড ১২২৫৩০৩। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালত চারজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালাহউদ্দিন হাওলাদার। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট তাহমীনা আক্তার হাশেমী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন