News71.com
 Bangladesh
 05 Sep 19, 06:49 PM
 69           
 0
 05 Sep 19, 06:49 PM

শরীরে লুকিয়ে রাখা ১০ কেজি সোনার বারসহ ইউএস বাংলার কেবিন ক্রু আটক॥

শরীরে লুকিয়ে রাখা ১০ কেজি সোনার বারসহ ইউএস বাংলার কেবিন ক্রু আটক॥

নিউজ ডেস্কঃ রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি সোনাসহ এক কেবিন ক্রুকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, আটককৃত ইউএস বাংলা এয়ারলাইন্সের এই কেবিন ক্রুর নাম রোকেয়া শেখ মৌসুমী (২৪)। জব্দকৃত সোনার মধ্যে ১০ তোলা ওজনের মোট ৮২ পিস বার রয়েছে। যার ওজন ১০ কেজি ও বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা। শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের অ্যারাইবেল গেইট এলাকা থেকে এসব সোনা উদ্বার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মাস্কাট থেকে ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইটে কেবিন ক্রু ছিলেন রোকেয়া শেখ মৌসুমী (২৪)। শাহজালালে বিমানটি অবতরণের পর তিনি অভ্যন্তরীণ টার্মিনালের এ্যারাইবেল গেইট দিয়ে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন। তখন গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন) সদস্যরা কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমীকে চ্যালেঞ্জ করেন।পরে তাকে শাহজালালের কাস্টমস জোনে এনে তল্লাশি করা হয়। এসময় তার দুই উরুতে স্কচটেপ দিয়ে বাঁধা অবস্থায় ১০ কেজি সোনা পাওয়া যায়। যার মধ্যে মোট ৮২ পিস বার রয়েছে। জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা বলে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন