News71.com
 Bangladesh
 05 Sep 19, 06:39 PM
 59           
 0
 05 Sep 19, 06:39 PM

নর্দার্ন সি রুটে ৮ কোটি মে. টন পণ্য পরিবহন করবে রাশিয়া।।

নর্দার্ন সি রুটে ৮ কোটি মে. টন পণ্য পরিবহন করবে রাশিয়া।।

নিউজ ডেস্কঃ নর্দান সি রুটে বছরে ৮ কোটি মেট্রিক টন মালামাল পরিবহনের পরিকল্পনা নিয়েছে রাশিয়া। ২০২৪ সাল নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন-রোসাটমের প্রধান নির্বাহী আলেক্সি লিখাচোভ।বুধবার (৪ সেপ্টেম্বর) দেশটিতে অনুষ্ঠিত নর্দার্ন সি রুট (এনএসআর) পাবলিক কাউন্সিলের প্রথম বৈঠকে একথা জানান তিনি। তিন দিনব্যাপী ইস্টার্ন ইকোনমিক ফোরামের (ইইএফ) অংশ হিসেবে এ বৈঠকের আয়োজন করা হয়। রোসাটমের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোসাটম প্রধান তার বক্তব্যে বলেন, সন্দেহ নেই, আমরা এ লক্ষ্য পূরণ করতে সমর্থ হবো। এ লক্ষ্যে আর্কটিক আইস ব্রেকার বহর, স্যাটেলাইট যোগাযোগ, জরুরি উদ্ধার কাজ, পোর্ট বহর ও ডিজিটাল শিপিং সেবাসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরমূলত একটি নৌ-পরিবহন রুট। নভায়া জিমলিয়ার পূর্ব দিকে অবস্থিত রুটটি রুশ আর্কটিক উপকূল বরাবর কারা সাগর থেকে শুরু করে সাইবেরিয়া হয়ে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন