News71.com
 Bangladesh
 05 Sep 19, 10:39 AM
 70           
 0
 05 Sep 19, 10:39 AM

যমুনা রেলসেতু নির্মাণে জাপানের সহায়তার আহ্বান॥

যমুনা রেলসেতু নির্মাণে জাপানের সহায়তার আহ্বান॥

নিউজ ডেস্কঃ যমুনা নদীর ওপর নতুন একটি রেলসেতু নির্মাণে জাপানের সহায়তা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (৪ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে এক বৈঠকে তিনি এ সহায়তা চান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, চতুর্থ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিয়ে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবের সঙ্গে সাইড লাইন বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ সময় তিনি যমুনা নদীর উপর রেলসেতু নির্মাণে জাপানের সহায়তা চান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী এ সেতু নির্মাণে সহায়তার আশ্বাস দেন। বৈঠকে জাপানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এ সঙ্কটে পাশে থাকার জন্য দেশটির সহযোগিতা প্রত্যাশা করেন শাহরিয়ার আলম। এ সময় রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে ও ভাসানচরে পাঠাতে জাপানের সমর্থন চান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন