News71.com
 Bangladesh
 04 Sep 19, 09:21 PM
 73           
 0
 04 Sep 19, 09:21 PM

ঋণের বোঝা সইতে না পেরে নীলফামারীতে কৃষকের আত্মহত্যা॥

ঋণের বোঝা সইতে না পেরে নীলফামারীতে কৃষকের আত্মহত্যা॥

নিউজ ডেস্কঃ ঋণের বোঝা সইতে না পেরে মানিক হাজরা (৪৮) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিণ বাহাগিলি কাচারিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। সে একই গ্রামের গংগাহারী হাজরার ছেলে। বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু জানান, দক্ষিণ বাহাগিলি কাচারিপাড়া গ্রামের গংগাহারী হাজরার ছেলে মানিক হাজরা একজন ক্ষুদ্র কৃষক। সে নিজের কিছু জমি এবং এলাকার মানুষের জমি বর্গা নিয়ে সেই জমিতে চাষাবাদের পাশাপাশি মানুষের জমিতে কাজ করে জীবন-যাপন করে আসছিল। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলে মিথুন চন্দ্র হাজরা ভ্যান চালিয়ে বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করে আসছে।

জানাগেছে দুই বছর আগে মানিক হাজরা এলাকার কিছু মানুষের কাছে চড়া সুদে টাকা ধার নেয়। সেই টাকা সুদে-আসলে দ্বিগুণ হওয়ায় টাকা পরিশোধ করার চিন্তায় মানসিকভাবে ভেঙ্গে পরে সবার অজান্তে গলায় দরি দিয়ে আত্মহত্যা করে মানিক হাজরা। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ বলেন, আজ বুধবার সকাল ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কড়াইগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তার লাশ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা জেনেছি মানিক হাজরা ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা করে থাকতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন