News71.com
 Bangladesh
 04 Sep 19, 01:42 PM
 170           
 0
 04 Sep 19, 01:42 PM

বাংলাদেশের সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত॥

বাংলাদেশের সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ সতর্কবার্তা জারি করেছে। অন্যদিকে গতকাল সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজমান রয়েছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। আজ বুধবার সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি আরও জানায়, বুধ ও বৃহস্পতিবার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। তার পরবর্তী ৫ দিনে বৃষ্টিপাত প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন