News71.com
 Bangladesh
 04 Sep 19, 01:41 PM
 166           
 0
 04 Sep 19, 01:41 PM

কাশ্মীর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন॥  

কাশ্মীর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন॥   

নিউজ ডেস্কঃ ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর পরিস্থিতি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে কল করেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাখদুম শাহ মেহমুদ কুরেশি। গতকাল মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারাও দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বিকেলে আব্দুল মোমেনকে ফোন করেন মাখদুম শাহ মেহমুদ কুরেশি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিরোধপূর্ণ জম্মু ও কাশ্মীরের অবস্থান পরিবর্তন করে ভারত অবৈধভাবে এবং একতরফা যে পদক্ষেপ নিয়েছে, তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। এক মাসজুড়ে কাশ্মীরে মানবাধিকার ও মানবিক পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে মাখদুম শাহ উল্লেখ করেন, সেখানকার পরিস্থিতি এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি সৃষ্টি করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংলাপ ও আলোচনার মধ্য দিয়ে বিরোধ নিরসনের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন