News71.com
 Bangladesh
 04 Sep 19, 01:39 PM
 98           
 0
 04 Sep 19, 01:39 PM

গুলশানে বিএনপিনেতা মঈন খানের বাসায় কূটনীতিকদের বৈঠক॥

গুলশানে বিএনপিনেতা মঈন খানের বাসায় কূটনীতিকদের বৈঠক॥

নিউজ ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিদেশি কূটনীতিকরা। আজ বুধবার গুলশান-২ নম্বরে ৩৬ রোডের ৯ নম্বর বাড়িতে সকাল ১০টা ১৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। বৈঠকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হাইকমিশনার, কানাডার ডেপুটি হাইকমিশনার এবং ইউএনডিপির আবাসিক সমন্বয়ক অংশ নিয়েছেন। এ ছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বৈঠকে উপস্থিত আছেন। তবে বৈঠকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন