News71.com
 Bangladesh
 04 Sep 19, 01:39 PM
 85           
 0
 04 Sep 19, 01:39 PM

ড্যাবের বিএসএমএমইউ শাখা থেকে ১৪ চিকিৎসকের পদত্যাগ॥

ড্যাবের বিএসএমএমইউ শাখা থেকে ১৪ চিকিৎসকের পদত্যাগ॥

নিউজ ডেস্কঃ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) শাখা থেকে ১৪ জন চিকিৎসক পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ড্যাবের বিএসএমএমইউ শাখা থেকে পদত্যাগকৃত চিকিৎসকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ আগস্ট ড্যাব কেন্দ্রীয় কমিটির ডোনার ও আহ্বায়ক ডা. ফরহাদ হালিম স্বাক্ষরিত ড্যাব, বিএসএমএমইউ শাখার কমিটি সম্পূর্ণ অগঠনতান্ত্রিক এবং অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠন করার কারণে চিকিৎসকরা ঘোষিত কমিটি থেকে পদত্যাগ করেন। এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বরাবর একটি স্মারকলিপি দেন।

এদিকে, বিএসএমএমইউ’র ড্যাবের আজীবন সদস্য সংখ্যা ২০১২ সালে ১৯১ জন থাকলেও তা কমে দাঁড়ায় ৭৪ জনে। বর্তমানে শুধুমাত্র বিএসএমএমইউতেই ড্যাবের দেশের সর্ববৃহৎ কমিটি বিদ্যমান।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বরাবর পাঠানো স্মারকলিপিতে পদত্যাগকৃত চিকিৎসকরা বিএসএমএমইউ’র ড্যাব কমিটি থেকে পদত্যাগের কারণগুলো প্রসঙ্গে বলা হয়েছে- নির্দেশনা অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন না করে অগণতান্ত্রিক এবং অসাংগঠনিকভাবে একটি অগ্রহণযোগ্য কমিটি গঠন করা হয়েছে। কোনো প্রকার সাধারণ সভা আহ্বান না করে, সাধারণ সদস্যদের মতামত না নিয়ে, বিশেষ নেতার আশির্বাদপুষ্ট রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় কিছু কর্মী নিয়ে কমিটি গঠন করার হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন