News71.com
 Bangladesh
 04 Sep 19, 11:24 AM
 125           
 0
 04 Sep 19, 11:24 AM

দায়িত্বে অবহেলার কারনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২ কর্মকর্তা বরখাস্ত॥

দায়িত্বে অবহেলার কারনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২ কর্মকর্তা বরখাস্ত॥

নিউজ ডেস্কঃ চুক্তিতে নিয়োগ পাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তাকে চাকরিচ্যুত ও অপর এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মিশরের ইজিপ্ট এয়ারের কাছ থেকে লিজ নেওয়া দু’টি উড়োজাহাজ ফেরত সংক্রান্ত বিষয়ে গাফিলতির কারণে বিমানের পরিচালনা পর্ষদ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, বিমানের পরিচালনা পর্ষদের সভায় প্রকৌশল বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন (অব.) খন্দকার সাজ্জাদুর রহিমের নিয়োগ বাতিল করা হয়েছে। অন্যদিকে প্রধান প্রকৌশলী (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) গাজী মাহমুদ ইকবালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মুহম্মাদ এনামুল বারীর সভাপতিত্বে সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। তবে এমডি নিয়োগ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে সূত্র জানিয়েছে। বিমান পরিচালনা পর্ষদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন