News71.com
 Bangladesh
 03 Sep 19, 07:25 PM
 181           
 0
 03 Sep 19, 07:25 PM

তিন দফা দাবিতে জাবিতে ভিসি কার্যালয় অবরোধ॥প্রশাসনিক কার্যক্রম ব্যাহত

তিন দফা দাবিতে জাবিতে ভিসি কার্যালয় অবরোধ॥প্রশাসনিক কার্যক্রম ব্যাহত

নিউজ ডেস্কঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিচার বিভাগীয় তদন্তসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। এসময় ভবন দু’টিতে প্রবেশের সবগুলো ফটক বন্ধ করে দিয়েছে অবরোধকারীরা। কর্মকর্তা-কর্মচারীরা ভবনে প্রবেশ করতে না পেরে বাইরে অপেক্ষা করছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুইটি প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের দাবি, প্রকল্প বাস্তবায়নে যে মাস্টারপ্ল্যান অনুসরণ করা হচ্ছে তা অপরিকল্পিত-অস্বচ্ছ। আর এ অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প পুনর্বিন্যাসসহ দুর্নীতির বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন