News71.com
 Bangladesh
 03 Sep 19, 07:23 PM
 194           
 0
 03 Sep 19, 07:23 PM

জবিতে খালেদা জিয়ার নামফলক ভাঙলো ছাত্রলীগ!

জবিতে খালেদা জিয়ার নামফলক ভাঙলো ছাত্রলীগ!

নিউজ ডেস্কঃ ২০০৫ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সূচনায় উপাচার্য ভবনের সামনে অবস্থিত খালেদা জিয়ার উদ্বোধনী নামফলকটি ভেঙে অপসারণ করেছে শাখা ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী। এ নিয়ে নামফলকটি দুইবার ভাঙা হলো।সোমবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে দ্বিতীয়বারের মতো নামফলকটি ভাঙচুর করা হয়। এর আগে ২০১৭ সালের জুনে প্রথম ভাঙা হয়েছিল নামফলকটি। পরে শাখা ছাত্রদলের ক্যাম্পাসে মিছিল ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার একদিন পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ফের নতুন নামফলক স্থাপন করে।

এবার নামফলক ভাঙচুরের ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য ফৌজিয়া রহমান প্রিয়ন্তী, মনোবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিঠুন বড়াই, ইসলাম শিক্ষা বিভেগের ১১ ব্যাচের শিক্ষার্থী মিরাজ হোসেন, পরিসংখ্যান ১৩ ব্যাচের শিক্ষার্থী তমাল হাসান, মনোবিজ্ঞান ১৩ ব্যাচের শিক্ষার্থী তামিম, রসায়ন ১৩ ব্যাচের শিক্ষার্থী ইমরুল কায়েস, পারভেজ ও আদনান রাসেল প্রমুখ।এ বিষয়ে জানতে চাইলে মিথুন বড়াই বলেন, খালেদা জিয়া একজন অপরাধী এবং অপরাধ প্রমাণ হওয়ার কারণে সাজাপ্রাপ্ত। একজন দেশদ্রোহীর নামফলক দেশের স্বনামধন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে থাকতে পারে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণ প্রজন্ম তা হতে দেবো না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন