News71.com
 Bangladesh
 03 Sep 19, 07:23 PM
 174           
 0
 03 Sep 19, 07:23 PM

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ নিয়ে শুরু হলো ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ নামক ক্যাম্পেইন॥

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ নিয়ে শুরু হলো ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ নামক ক্যাম্পেইন॥

নিউজ ডেস্কঃ দেশের সর্বস্তরের মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরির লক্ষ্যে ‘পরিচ্ছন্নতার অঙ্গীকার’ ক্যাম্পেইন শুরু করেছে বাংলাদেশ স্কাউটস এবং ‘ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশ’। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানের পক্ষে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ্ কামাল। দেশের সব নাগরিকের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাই এ ক্যাম্পেইনের উদ্দেশ্য।

এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সচিব মো. শাহ্ কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য), ব্যানবেইসের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. ফসিউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর এ এস এম মাকসুদ কামাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন