News71.com
 Bangladesh
 03 Sep 19, 07:18 PM
 66           
 0
 03 Sep 19, 07:18 PM

পাঞ্জেরীর গাইড বই না কিনতে নির্দেশ॥মাউশি মহাপরিচালক

পাঞ্জেরীর গাইড বই না কিনতে নির্দেশ॥মাউশি মহাপরিচালক

নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত, অসত্য তথ্য প্রকাশ করায় পাঞ্জেরী পাবলিকেশনের গাইড বই কেনা থেকে বিরত রাখতে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-১ শাখা থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, পাঞ্জেরী পাবলিকেশন্স লি. প্রকাশিত অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ’ নামক রচনাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বাধীনতা ঘোষণা’ ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও অসত্য তথ্য প্রকাশ করে আসছে। রচনাটিতে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক তা উল্লেখ করা হয়নি।

 

বর্ণিতাবস্থায়, পাঞ্জেরী পাবলিকেশন প্রকাশিত গাইড বই কেনা থেকে বিরত রাখতে মাধ্যমিক শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদের নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হলো।’ পাঞ্জেরী প্রকাশনীর সৃজনশীল বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ও স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করায় এর আগে হিউম্যানিস্ট সোসাইটি নামে একটি সংগঠনের সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ দিয়েছিল। সোমবার (৩ সেপ্টেম্বর) মাউশি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষার সব অঞ্চলের উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক, উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসারকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন