News71.com
 Bangladesh
 02 Sep 19, 09:27 PM
 138           
 0
 02 Sep 19, 09:27 PM

রোহিঙ্গাদের ঘরে ফেরাতে চীনের কমিউনিস্ট পার্টির সহযোগীতা চাইবে আওয়ামী লীগ॥

রোহিঙ্গাদের ঘরে ফেরাতে চীনের কমিউনিস্ট পার্টির সহযোগীতা চাইবে আওয়ামী লীগ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য চীনের কমিউনিস্ট পার্টিকে আহ্বান জানাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের চীন সফরের সময় কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানানো হবে। বুধবার (০৪ সেপ্টেম্বর) থেকে শুরু হবে আট দিনের এই সফরটি। আজ সোমবার (০২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু এ কথা জানান। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল আট দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের আমন্ত্রণে দলটি সেখানে যাচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর দলটি দেশে ফিরবে। সংবাদ সম্মেলনে আব্দুল মতিন খসরু বলেন, চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময়ের সময় আমরা তাদের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করার জন্য আহ্বান করবো। মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য চীনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন পদক্ষেপ নিলে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব। এ জন্য আমরা চীনের সহযোগিতা চাইবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন