News71.com
 Bangladesh
 01 Sep 19, 06:43 PM
 82           
 0
 01 Sep 19, 06:43 PM

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা॥

প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধা॥

নিউজ ডেস্কঃ ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। রোববার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে জিয়ার সমাধিতে এ ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ফাতেহা পাঠ ও মোনাজাত করে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা কামনা করেন দলীয় নেতা-কর্মীরা। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতা ও সর্বস্তরের কয়েকহাজার নেতাকর্মী সেখানে জড়ো হন। প্রথমে মির্জা ফখরুলের নেতৃত্বে সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, দেশ ও জাতির শান্তি, কারাবন্দি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন।


এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মো. শাহাজাহান, মহিলা দলের সভাপতি সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ওলামা দলের সভাপতি মাওলানা শাহ মো. নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৭৮ সালের ০১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মতের অনুসারীদের সমন্বয়ের প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দিনটি পালন উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন