
নিউজ ডেস্কঃ ২০১৬-১৭ অর্থবছরে রফতানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ৬৬ প্রতিষ্ঠানকে ‘জাতীয় রফতানি ট্রফি’ দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। রোববার (১ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে বিভিন্ন খাতে ৬৬টি রফতানিকারক প্রতিষ্ঠান জাতীয় রফতানি ট্রফি অর্জন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী প্রতিনিধিদের হাতে এসব ট্রফি তুলে দেবেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি সাবেক বাণিজ্যমন্ত্রী ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, অতিথি হিসেবে থাকবেন এফবিসিসিআই-এর সভাপতি শেখ ফজলে ফাহিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম, রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ভাইস চেয়ারম্যান বেগম ফাতেমা ইয়াসমিন। গত ১৫ এপ্রিল বাণিজ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।