
নিউজ ডেস্কঃ শামীম আহমেদ ও ড. মো. নুরুল ইসলাম বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন। রোববার (০১ সেপ্টেম্বর) ব্যাংকের জনসংযোগ বিভাগের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পদোন্নতি পাওয়ার আগে শামীম আহমেদ ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও আন্তর্জাতিক বিভাগের প্রধানের দায়িত্ব পালন করতেন। আর ড. মো. নুরুল ইসলাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৯২ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন শামীম আহমেদ।