News71.com
 Bangladesh
 31 Aug 19, 07:50 PM
 88           
 0
 31 Aug 19, 07:50 PM

তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি শুরু॥

তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি শুরু॥

নিউজ ডেস্কঃ মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে ধারণ করে বড় পরিসরে রাজধানীতে সরকারি তিতুমীর কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হবে। শনিবার, সকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি তিতুমীর কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করতে এসে এ কথা বলেন। মন্ত্রী জানান, তিনি নিজেও এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এই অনুষ্ঠানটিকে স্মরণীয় করার জন্য আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাবেন বলেও জানান তিনি। ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের কে স্মরণীয় করে রাখতে ইতিমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি কমিটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন