News71.com
 Bangladesh
 31 Aug 19, 06:55 PM
 182           
 0
 31 Aug 19, 06:55 PM

রোহিঙ্গা কন্যার রাজকীয় কান ফোঁড়ানো অনুষ্ঠান॥ উপহার বস্তা ভর্তি টাকা-স্বর্ণ

রোহিঙ্গা কন্যার রাজকীয় কান ফোঁড়ানো অনুষ্ঠান॥ উপহার বস্তা ভর্তি টাকা-স্বর্ণ

নিউজ ডেস্কঃ রোহিঙ্গা নেতার কন্যার কান ফোঁড়ানো অনুষ্ঠান রাজকীয়ভাবে হয়েছে। অনুষ্ঠানে উপহার হিসেবে মিলেছে ভরি ভরি স্বর্ণালংকার ও নগদ লাখ লাখ টাকা। টাকার পরিমাণ এত যে সেগুলো বস্তায় ভর্তি করা হয়। সংবাদ সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি টেকনাফের ‘দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত’ নূর মোহাম্মদের কিশোরী কন্যার কান ফোঁড়ানো অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা উপহার নিয়ে আসেন। তাদের কাছ থেকে পাওয়া গেছে এক কেজি স্বর্ণালংকার ও নগদ ৪৫ লাখ টাকাসহ আরও নানা উপহার।

গতকাল শুক্রবার রাতে এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে থানায় হত্যা, ডাকাতি, অপহরণসহ অনেক মামলা রয়েছে এবং তিনি মোস্ট ওয়ানটেড আসামি। তিনি বলেন, কান ফোঁড়ানোর অনুষ্ঠানে এ রকম উপহার সামগ্রী উঠার বিষয়টি এলাকাবাসীর কাছ থেকে জেনেছি। এ ঘটনার পর থেকে রোহিঙ্গা নূর মোহাম্মদকে ধরার জন্য কয়েক দফা অভিযান চালানো হয়েছে। কিন্তু তিনি তার বিশাল অস্ত্রধারী ডাকাত বাহিনী নিয়ে টেকনাফের গহীন পাহাড়ে আশ্রয় নিয়েছে। তাই তাকে ধরা যাচ্ছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন