
তন্ময় ভক্ত: ট্রাফিক জ্যাম! ঢাকার নগরবাসীদের জীবনে এক মূর্তিমান আতংকের নাম। দীর্ঘদিন ধরেই ট্রাফিক জ্যামের কারনে নগরবাসীদের ভূগতে হতে হচ্ছে । সংকট উত্তোরনে সরকার নানামুখি পদক্ষেপ নিলেও কোন সত্যিকার অর্থে কোন সুরাহা হচ্ছে না। নাগরিক জীবনে নিয়মিত কর্মস্থলে যাতায়াতের সময়টা যেন রীতিমত নরক যন্ত্রনায় পরিনত হয়েছে। বিশ মিনিটের রাস্তা যেতে সময় লেগেছে দেড় কিংবা দুই ঘন্টা, কখনও তা ক্ষেত্রবিশেষে আরো বেশি। ট্রাফিক জ্যামের কারণে প্রতিদিন যে পরিমান কর্মঘন্টা নস্ট হচ্ছে তা হিসাব করলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ পাওয়া যাবে। অসুস্থ রোগী পরিবহনের মতো জরুরী পরিবহনের ক্ষেত্রে ট্রাফিক জ্যাম তো রীতিমত অভিশাপ বা মৃত্যুর কারন হয়ে দাড়িয়েছে। সরকার রাজধানীর ট্রাফিক জ্যাম নিরসনের জন্য নানা চেষ্টা চালাচ্ছে। নিয়মিত অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে, গুরুত্বপূর্ন সড়কে ফ্লাইওভার নির্মিত হচ্ছে। শহরের মূল সড়ক গুলোতে ইউটার্ন নিষিদ্ধ করা হয়েছে, তৈরী হয়েছে ইউলুপ। সীমিত করা হয়েছে রিকশা চলাচল। কিছুদিন পূর্বে অটোসিগন্যালিং প্রসেস চালু করে ট্রাফিক নিয়ন্ত্রনের ব্যর্থ চেস্টাও করা হয়েছে। কিন্তু তবুও ট্রাফিক জ্যাম নামক পাগলা ঘোড়ার লাগাম টেনে ধরা যাচ্ছে না। বরং তা যেন দিনকে দিন বেড়েই চলেছে।
যানজট ঢাকাবাসীর জীবনের গতিই শুধু স্লথ করে দেয়নি, এর কারণে বিপুল পরিমাণ অর্থনেতিক ক্ষতিও হচ্ছে৷ বোর্ড অফ ইনভেস্টমেন্ট বা বিওআই-র গবেষণায় বলা হয়েছে, যানজটের কারণে বাংলাদেশে বছরে যে কর্মঘণ্টা নষ্ট হয়, তার মূল্য ৪৩ হাজার ৮৩৬ কোটি টাকা৷ এছাড়া উৎপাদন খাতে আর্থিক ক্ষতি ৩০ হাজার ৬৮২ কোটি, স্বাস্থ্যগত ২১ হাজার ৯১৮ কোটি, জ্বালানি ও যানবাহন মেরামত বাবদ ১ হাজার ৩৯৩ কোটি এবং দুর্ঘটনায় ক্ষতি ১৫৪ কোটি টাকা৷ সব মিলিয়ে বছরে যানজটের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৯৭ হাজার ৯৮৩ কোটি টাকা৷সব মিলিয়ে বছরে যানজটের কারণে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৯৭ হাজার ৯৮৩ কোটি টাকা৷ তবে ঢাকার যানজটের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আরো বেশি হবে বলে মনে করছে ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি বা ডিটিসিএ৷
রাজধানি ঢাকায় এখন আর কোনোমতেই ঘণ্টায় গড়ে সাত কিলোমিটারের বেশি গতি পায় না যন্ত্রচালিত যানবাহন৷ বলা বাহুল্য, এ অবস্থা চলতে থাকলে ২০২৫ সাল নাগাদ চার কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারবে না যানাবাহন৷ যোগাযোগ মন্ত্রীর সংসদে দেয়া তথ্য অনুযায়ী, গত অর্থ বছরে ঢাকায় এক লাখ ১০ হাজার ১৮টি গাড়ির রেজিস্ট্রেশন দেয়া হয়৷ গত ৩১ মে পর্যন্ত ঢাকায় মোট গাড়ির সংখ্যা ১১ লাখ ২৫ হাজার৷ ঢাকায় প্রতিদিন গড়ে নতুন গাড়ি নামছে ৩১৭টি৷ এরমধ্যে ৫৩টি প্রাইভেট কার৷ সারা ঢাকা শহর জুড়ে ৬শ ৫০টি মোড়ে ট্রাফিক সিগ্নাল বাতি রয়েছে মাত্র ৬০টি। বিভিন্ন গতির, বিভিন্ন মাপের যানবাহন একই সময়ে একই সঙ্গে রাস্তায় চলাচল করছে। একই সড়কে পাশাপাশি চলছে বাস, ট্রাকসহ ব্যক্তিগত ব্যবহারের মোটরগাড়ি, সি এন জি, রিকশা পথচারী। ট্রাফিক আইন থাকলেও তার প্রয়োগ নেই। লোকজন ফুট ওভারব্রিজ ব্যবহার না করে যে যেভাবে পারছে রাস্তা পার হচ্ছে, বাসগুলো রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে লোক তুলছে, নামাচ্ছে। নির্দিষ্ট জায়গায় পার্ক না করে যত্র তত্র গাড়ি পার্ক করছে। সম্প্রতি ঢাকায় কয়েকটি ফ্লাইওভার নির্মাণ করা হলেও যানজটের সমস্যা রয়েই গেছে। ( চলবে)