News71.com
 Bangladesh
 31 Aug 19, 11:41 AM
 94           
 0
 31 Aug 19, 11:41 AM

এরশাদ কখনোই দেশ ও মানুষের স্বার্থে আপোষ করেননি।।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

এরশাদ কখনোই দেশ ও মানুষের স্বার্থে আপোষ করেননি।।জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দেশ ও মানুষের স্বার্থে কখনোই আপোষ করেননি। তাই এখনো দেশের মানুষ পল্লীবন্ধুকে মনে রেখেছে, তাকে আজীবন মনে রাখবে। দেশের মানুষের অন্তরে পল্লীবন্ধু আজীবন বেঁচে থাকবেন। আজ শনিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর আব্দুল্লাপুরে উত্তরা পূর্ব থানার চেহলাম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশেকুল আমিন। পরে চেহলাম উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উত্তরখান থানা সভাপতি মাহবুবুল হাসান আলাল সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এসময় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন