News71.com
 Bangladesh
 30 Aug 19, 01:25 PM
 88           
 0
 30 Aug 19, 01:25 PM

মার্কিন শ্রমদিবস উপলক্ষ্যে ১লা সেপ্টেম্বর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে॥

মার্কিন শ্রমদিবস উপলক্ষ্যে ১লা সেপ্টেম্বর ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে॥

নিউজ ডেস্কঃ আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে রোববার (১ সেপ্টেম্বর) ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়াও যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। শ্রমিক দিবস যুক্তরাষ্ট্রের একটি জাতীয় ছুটির দিন। তবে দূতাবাস বন্ধ থাকলেও আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে। এজন্য তাদের ৫৫৬৬-২০০০ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন