News71.com
 Bangladesh
 29 Aug 19, 07:20 PM
 128           
 0
 29 Aug 19, 07:20 PM

সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ।।

সব আদালতে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর নির্দেশ।।

নিউজ ডেস্কঃ দেশে সব আদালত কক্ষে দুই মাসের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে এ বিষেয় দায়ের করা রিটের পক্ষে শুনানি করেন রিটকারী অ্যাডভোকেট সুবীর নন্দী দাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার। এর আগে গত ২১ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস দেশের সব আদালত কক্ষে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। রিটে আইনসচিব, গণপূর্তসচিব, অর্থসচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে বিবাদী করা হয়।

রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস সাংবাদিকদের বলেন, সংবিধানে প্রতিটি সরকারি, আধা-সরকারি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ছবি টাঙানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আদালতের কাছে আমরা সংবিধানের এই ধারাটি বাস্তবায়নের নির্দেশনা চেয়েছি। তাছাড়া ভারত, পাকিস্তান, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশের আদালতে তাদের জাতির জনক বা জাতীয় বীরদের ছবি টাঙানোর নজির আদালতে উপস্থাপন করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন