
নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪৩ নম্বর ওয়ার্ড (মস্তুল এলাকা) কাউন্সিলর মো. হেলাল উদ্দিনের মৃত্যুতে মেয়র আতিকুল ইসলাম। বুধবার (২৮ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক জানান তিনি। কাউন্সিলর হেলালের মৃত্যুর খবর পেয়ে মেয়র আতিকুল মরহুমের বাসভবনে ছুটে যান। এ সময় তিনি শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানোসহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এর আগে, বিকেল ৪টায় ঢাকা কাউন্সিলর মো. হেলাল উদ্দিন নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। তিনি গত তিন মাস যাবত দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।