News71.com
 Bangladesh
 29 Aug 19, 12:39 PM
 69           
 0
 29 Aug 19, 12:39 PM

২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল॥ ওবায়দুল কাদের

২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ স্বপ্নের পদ্মাসেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৩ শতাংশ। কাজ যেভাবে এগোচ্ছে, তাতে ২০২১ সালের জুনের মধ্যেই পদ্মাসেতু দিয়ে যানবাহন চলাচল শুরু করবে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ঋণ পরিশোধ চুক্তি স্বাক্ষরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন