News71.com
 Bangladesh
 28 Aug 19, 07:25 PM
 143           
 0
 28 Aug 19, 07:25 PM

স্ত্রীকে বাজে কথা বলায় বন্ধুকে ডেকে নিয়ে খুন॥

স্ত্রীকে বাজে কথা বলায় বন্ধুকে ডেকে নিয়ে খুন॥

নিউজ ডেস্কঃ একসঙ্গে বাসায় বসে আড্ডা দিতেন দুই বন্ধু শাখাওয়াত হোসেন ফাহিম (২১) ও মো. আরিফ (২২)। বাসায় স্ত্রী থাকার সুযোগে একই সঙ্গে সেবন করতেন ইয়াবা। ইয়াবার আসরে মো. আরিফের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলতেন শাখাওয়াত হোসেন ফাহিম। খোদ আরিফের কাছে ফাহিম বলতেন- তার স্ত্রীর সঙ্গ পেতে চান। আর এসব বিষয় নিয়ে ক্ষোভ থেকে শাখাওয়াত হোসেন ফাহিমকে গলাকেটে খুন করেন আরিফ। বুধবার (২৮ আগস্ট) নগরের মোমিন রোডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান। গত ২৩ আগস্ট সকালে ডিসি রোডের আবু কলোনীর পাশে আবুল কাশেমের বাড়ির দ্বিতীয় তলা থেকে শাখাওয়াত হোসেন ফাহিমের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্মকর্তা এসএম মেহেদী হাসান বলেন, ঘটনার দুইদিন আগেও আরিফের স্ত্রীকে নিয়ে বাজে কথা বলে ফাহিম। আরিফের কাছে ফাহিম বলেন- তার স্ত্রীর সঙ্গ পেতে চান। ওইদিনের পর আরিফ ফাহিমকে হত্যার পরিকল্পনা করে। ২০ আগস্ট সকাল ৮টার দিকে আরিফ বাসা থেকে একটি কাঁথা ও একটি ছুরি নিয়ে আবুল কাশেমের বাড়ির দ্বিতীয় তলায় টিনশেডঘেরা পানির টাংকির ওখানে যায়। সাড়ে সাড়ে ৮টার দিকে গলির মুখে দাঁড়িয়ে শাহাব উদ্দিন নামে এক ব্যক্তির মোবাইল থেকে ফাহিমকে ফোন করে ওখানে আসতে বলে। ফাহিমের আসতে দেরি হওয়ায় শাহজাহান আরেকজনের মোবাইল থেকে ফের ফোন করে। পাহিম আসলে তাকে নিয়ে পানির টাংকির ওখানে গিয়ে আড্ডা দেওয়ার জন্য বসে। একপর্যায়ে ফাহিমের গলায় ছুরি বসায় আরিফ। মৃত্যু নিশ্চিত করার জন্য ফাহিমের বুকে, পেটে ও পিঠে ছুরিকাঘাত করে। মৃত্যু নিশ্চিত হওয়ার সেখান থেকে চলে যায় আরিফ। ঘটনার তিন দিন পর ২৩ আগস্ট ফাহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন