News71.com
 Bangladesh
 28 Aug 19, 11:29 AM
 101           
 0
 28 Aug 19, 11:29 AM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা॥

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা॥

নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যা, কারাগারে জাতীয় চারনেতা হত্যাকাণ্ড, ২১ আগস্ট গ্রেনেড হামলা সবই এক সূত্রে গাঁথা। মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্যই স্বাধীনতা বিরোধী শক্তি এই হত্যাযজ্ঞ চালিয়েছে। তারা আন্তর্জাতিক মহলের সঙ্গে ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’ আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আমির হোসেন, কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন