News71.com
 Bangladesh
 28 Aug 19, 12:18 AM
 50           
 0
 28 Aug 19, 12:18 AM

আওয়ামী লীগকে জাতির কাছে একদিন ক্ষমা চাইতে হবে।।আ স ম আব্দুর রব

আওয়ামী লীগকে জাতির কাছে একদিন ক্ষমা চাইতে হবে।।আ স ম আব্দুর রব

নিউজ ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, দুঃশাসন আর অপকর্মের জন্য আওয়ামী লীগকে শুধু ক্ষমতা থেকে বিদায় নিলেই হবে না, জাতির কাছে তাদের একদিন ক্ষমাও চাইতে হবে। আজ মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মরহুম কাজী জাফর আহমদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, দেশবাসী জেগে উঠছে। সেদিন আর বেশি দূরে নয়, এই সরকারের অন্যায় আর অপকর্মের বিরুদ্ধে দেশের ১৬ কোটি মানুষেরই ঐক্য গড়ে উঠবে।

 

 

জাতীয় পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী মোস্তফা জামান হায়দারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা'র মহাসচিব লুৎফর রহমান, জাতীয় পার্টির মহাসচিব জাফরুল্লাহ খান চৌধুরী (লাহুরী), কাজী জাফরের মেয়ে কাজী জয়া, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি সেলিম মাস্টার, নওয়াব আলী আব্বাস খান, অ্যাডভোকেট শফিউদ্দিন ভূইয়া, অ্যাডভোকেট মুজিবুর রহমান, রুহুল আমীন প্রমুখ। কাজী জাফরের স্মৃতিচারণ করে আ স ম রব বলেন, কাজী জাফর ছিলেন দূরদর্শী রাজনীতিবিদ। তিনি ছিলেন অসীম সাহসী আর কৌশলী। জুনিয়র রাজনীতিবিদরা অনেকেই কাজী জাফরের কাছে রাজনীতি শিখেছেন। সেই অর্থে তিনি ছিলেন রাজনৈতিক গুরু। জাতি আজ কাজী জাফরের শূন্যতা অনুভব করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন