News71.com
 Bangladesh
 27 Aug 19, 01:05 PM
 77           
 0
 27 Aug 19, 01:05 PM

স্বৈরাচার-লুটেরা সরকারকে সরাতে ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে হবে॥ আ স ম আব্দুর রব

স্বৈরাচার-লুটেরা সরকারকে সরাতে ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে হবে॥ আ স ম আব্দুর রব

নিউজ ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসড) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, স্বৈরাচার, লুটেরা, ডাকাত সরকারকে ক্ষমতা থেকে সরাতে ঐক্যবদ্ধ কর্মসূচি দিতে হবে। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত বঙ্গবন্ধু হত্যা ও প্রতিরোধ যুদ্ধ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। রব বলেন, এককভাবে কোনো দল কোনো কর্মসূচি পালনের মধ্য দিয়ে আসলে স্বৈরাচারের আয়ু বৃদ্ধি করবে। ঐক্যবদ্ধ না হলে স্বৈরাচারকে সরানো যাবে না, ফ্যাসিবাদকে সরানো যাবে না। তিনি বলেন, আপনারা পরিবর্তন চাইবেন কিন্তু কোনো কিছু বিসর্জন করবেন না, এতে পরিবর্তন হবে না। পরিবর্তন চাইলে কন্ট্রিবিউট করতে হবে। তিনি আরও বলেন, দেশটা আজ জাহান্নামে পরিণত হয়েছে। তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ হচ্ছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। সরকার কি পরিবার পরিকল্পনা বাদ দিয়ে ডেঙ্গু দিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে চায়।

জেএসডি সভাপতি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু হত্যাকে দোষারোপের রাজনীতিতে আবদ্ধ রেখেছে। গভীর সত্য অনুধাবন করতে চায়নি। সেনাবাহিনীতে অসন্তোষ, ক্যুর পরিকল্পনা হচ্ছে, সারাবিশ্বে ক্যু, পাল্টা ক্যু ঘটছে। বঙ্গবন্ধুর বিরুদ্ধে পাকিস্তান, আমেরিকান সিআইএ তৎপর; বাতাসে গুঞ্জন তারপরও কেউ কোনো উদ্যোগ নেয়নি। বঙ্গবন্ধুর বাড়িতে নিরাপত্তা কেন দেয়া হয়নি? কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন