News71.com
 Bangladesh
 27 Aug 19, 01:04 PM
 78           
 0
 27 Aug 19, 01:04 PM

নরেন্দ্র মোদিকে সম্মাননা দিয়ে মুসলিমদের কলিজায় আঘাত করেছে আমিরাত॥হেফাজতে ইসলাম

নরেন্দ্র মোদিকে সম্মাননা দিয়ে মুসলিমদের কলিজায় আঘাত করেছে আমিরাত॥হেফাজতে ইসলাম

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমিরাত ও বাহরাইনের সর্বোচ্চ সম্মাননার সমালোচনা করে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আকাশে-বাতাসে যখন কাশ্মীরের মজলুম মুসলমানের আর্তনাদ আর বুকফাটা কান্নার আওয়াজ ভেসে আসছে ঠিক সেই সময়ে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের এমন ঘৃণ্য কাজ মুসলিম উম্মাহর কলিজায় আঘাত করেছে। আজ সোমবার দুপুরে সংবাদমাধ্যমে মহাসচিবের ব্যক্তিগত সহকারী ইন'আমুল হাসান ফারুকীর পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন বাবুনগরী। উগ্র হিন্দুত্ববাদী মোদিকে সর্বোচ্চ সম্মাননা দেয়ার কঠোর সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, নরেন্দ্র মোদি উগ্রবাদী ও কট্টর ইসলাম বিদ্বেষী। ভারতের মুসলমানদের ওপর রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালাচ্ছে। গো-হত্যার মিথ্যা অভিযোগ তুলে বিভিন্ন সময়ে মুসলমানদের ওপর যে অত্যাচার, নির্যাতন চালিয়েছে বা চালাচ্ছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।


ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে কাশ্মীরের বিশেষ স্বাতন্ত্র্ ও মর্যাদা কেড়ে নিয়েছে এই মোদি- এমনটা দাবি করে তিনি আরও বলেন, ইন্টারনেট সংযোগ বন্ধ এবং সাংবাদিকদের বের করে দিয়ে পুরো কাশ্মীরকে বিশ্ব থেকে আলাদা করে ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতা চালাচ্ছে এই মোদি সরকার। যখন-তখন যাকে-তাকে হত্যা, গ্রেফতার ও নির্যাতন করা হচ্ছে। এই মোদি সরকার বর্তমান সময়ের সবচেয়ে বড় দজ্জাল ও বড় জঙ্গি। তিনি বলেন, কাশ্মীরের মজলুম মুসলমানদের পক্ষ না নিয়ে উল্টো এ নির্যাতনের মূল হোতা জালিম মোদিকে এ সম্মাননা দিয়ে আরব আমিরাত কাশ্মীরী মজলুম মুসলমানের ওপর মোদির অমানবিক নির্যাতনকে সমর্থন দিয়েছে। জুলুমকারী আর জুলুমের পক্ষাবলম্বনকারী উভয়েই সমান অপরাধী। তিনি বলেন, আরবের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তাদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমেরিকা-রাশিয়ার পাচাটা গোলামী করছে, মুসলিম বিদ্বেষী জালিম মোদিকে সম্মাননা দিয়ে ইতিহাসের নিকৃষ্টতম, ঘৃণ্য কাজ করেছে আরব আমিরাত ও বাহরাইন। অন্য আরব দেশগুলো নীরব থাকার কোনো রহস্য আমাদের বুঝে আসছে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন