News71.com
 Bangladesh
 26 Aug 19, 08:31 PM
 167           
 0
 26 Aug 19, 08:31 PM

আগামীকাল এরশাদের আসনে উপ-নির্বাচনের তফসিল ॥

আগামীকাল এরশাদের আসনে উপ-নির্বাচনের তফসিল ॥

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল আগামীকাল ঘোষণা হতে পারে। আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে নির্বাচন কমিশন বৈঠকের শেষে কমিশন সচিব এ তফসিল ঘোষণা করতে পারেন বলে ইসির একাধিক কর্মকর্তা জানিয়েছেন। প্রসঙ্গত, গত ১৪ জুলাই ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর গত ১৬ জুলাই আসনটি শূন্য হওয়ার গেজেট প্রকাশ করা হয়। ইসি কর্মকর্তারা বলছেন, নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার দিন থেকে ৯০ দিন গণনা করা হয়। এক্ষেত্রে আগামী ১১ অক্টোবরের মধ্যে ওই আসনে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন