News71.com
 Bangladesh
 26 Aug 19, 08:10 PM
 84           
 0
 26 Aug 19, 08:10 PM

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ছুরিকাঘাতে পাঠাও-চালক খুন॥

মগবাজার-মৌচাক ফ্লাইওভারে ছুরিকাঘাতে পাঠাও-চালক খুন॥

নিউজ ডেস্কঃ রাজধানীর মগবাজার-মৌচাক ফ্লাইওভারের শাহাজানপুর থানা অংশে ছুরিকাঘাতে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক পাঠাওয়ের এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে ফ্লাইওভারের মধ্যবর্তী স্থান (পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের কাছে) থেকে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৬ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়। দুপুরে শাহাজানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। নিহত ব্যক্তির নাম মিলন (৩৫)। দুই সন্তানের জনক মিলন পরিবারের সঙ্গে মিরপুর ১ নম্বরের গুদারাঘাট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন