News71.com
 Bangladesh
 26 Aug 19, 12:21 PM
 132           
 0
 26 Aug 19, 12:21 PM

মুক্তিযুদ্ধের সময় ৪ সাঁওতাল কর্মীকে হত্যায় পুঠিয়ার মুসার রায় মঙ্গলবার॥

মুক্তিযুদ্ধের সময় ৪ সাঁওতাল কর্মীকে হত্যায় পুঠিয়ার মুসার রায় মঙ্গলবার॥

নিউজ ডেস্কঃ একাত্তরের মুক্তিযুদ্ধের সময় চার সাঁওতালসহ ১৫ জনকে হত্যার অভিযোগে রাজশাহীর পুঠিয়া উপজেলার আবদুস সামাদ (মুসা) ওরফে ফিরোজ খাঁর বিরুদ্ধে করা মামলার রায় মঙ্গলবার (২৭ আগস্ট) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল সোমবার (২৫ আগস্ট) এ দিন ঠিক করেন। এর আগে উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৮ জুলাই রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। আদালতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ছিলেন ঋষিকেশ সাহা ও জাহিদ ইমাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান। গত বছরের ১৪ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার‌্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে এই আসামির বিরুদ্ধে ১৫ জনকে হত্যা, ২১ জনকে নির‌্যাতন, ৮/১০টি বাড়িঘর লুণ্ঠনসহ ৫০/৬০টি বাড়িঘর অগ্নিসংযোগ করে ধ্বংস করার ৫টি অভিযোগ আনা হয়। ২০১৭ সালের ২৪ জানুয়ারি এ মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। অভিযোগে বলা হয়, ১৯৭১ সালের ১৯ এপ্রিল মুসা ও তার সহযোগীরা পুঠিয়ার ৪ নম্বর ভালুকগাছী ইউনিয়নের পশ্চিমভাগের সাঁওতাল পাড়ায় নিজহাতে তরবারি দিয়ে ও পাকিস্তানি আর্মিরা গুলি করে লাডে হেমরম, কানু হাসদা, টুনু মাড্ডি ও জটু সরেনদেরকে হত্যা করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন