News71.com
 Bangladesh
 25 Aug 19, 07:26 PM
 92           
 0
 25 Aug 19, 07:26 PM

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার॥প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ বিদেশ যাওয়ার সময় কেউ যেন দালালের খপ্পরে না পড়ে, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অভিবাসন বিষয়ক স্টিয়ারিং কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চায় সরকার। বিদেশে পাঠানোর আগে শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। অনেক দেশে আমাদের মেয়েরা কাজ করতে যায় বা যাদেরকে কাজ করতে পাঠানো হচ্ছে, তারা কোন ধরনের কাজের জন্য উপযুক্ত সেটা জানতে হবে। ওই নারী শ্রমিক যে ধরনের কাজ করবে, তার জন্য যে ধরনের ট্রেনিং দরকার সেটাও সে নেয় না। এর ফলে, কাজ না জানার কারণে সে নির্যাতনের শিকার হতে হয়। তিনি আরও বলেন, আমরা এখন শুধু লেবার পাঠাবো না। দক্ষ জনশক্তিও আমাদের প্রেরণ করতে হবে। কিছু দালাল রয়েছে, যারা মানুষকে বড় স্বপ্ন দেখিয়ে তাদেরকে কাছ থেকে মোটা অংক নিয়ে এদের বাহিরে পাঠায়। এই ধরনের অনিয়ম সারা বাংলাদেশে প্রচলিত রয়েছে। মানুষ যাতে ধোঁকাবাজি না করতে পারে সেদিকে আমাদের দৃষ্টি দেওয়া দরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন