News71.com
 Bangladesh
 25 Aug 19, 07:25 PM
 94           
 0
 25 Aug 19, 07:25 PM

বিশ্বাসঘাতকতা করে জিয়া নিজেও এর শিকার হয়েছেন॥ওবায়দুল কাদের

বিশ্বাসঘাতকতা করে জিয়া নিজেও এর শিকার হয়েছেন॥ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধু এবং দেশের মানুষের সঙ্গে জিয়াউর রহমান বিশ্বাসঘাতকতা করেছেন। আর বিশ্বাসঘাতকতা করে জিয়া নিজেও বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন। আজ রবিবার ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জিয়া পরিবারের বিশ্বাসঘাতকতাই অনেকের মাঝে বিশ্বাসঘাতকতা উস্কে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৭৫ এর হত্যাকারীদের যদি সে সময় পৃষ্ঠপোষকতা করা না হতো, তাহলে ৮১তে আরেকটি হত্যাকাণ্ড হতো না। জেনারেল জিয়াকে হত্যার সাহস করতো না। আওয়ামী লীগের লোকেরা জিয়াকে খুন করতে যায়নি। তার আপন লোকেরাই তাকে হত্যা করেছে।


তিনি বলেন, ৭৫ এর ঘাতকদের আমরা চিনি। পেছন থেকে কারা তাদের সহযোগিতা করলো, পৃষ্ঠপোষকতা করলো, বিদেশে চলে যেতে সাহায্য করলো, তাদেরও আমরা চিনি। তবে বঙ্গবন্ধু ও দেশের মানুষের সঙ্গে জিয়া ও তার পরিবার যে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আরও বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড এবং ২১ আগস্টের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে প্রাইম টার্গেট ছিলেন শেখ হাসিনা। হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান স্বীকারোক্তিতে বলেছেন যে, হাওয়া ভবনের নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম। পাবলিক রিলেশন্স বিভাগের পরিচালক জামিল আহমেদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান শেখ কবির হোসেন। আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন