News71.com
 Bangladesh
 25 Aug 19, 03:10 PM
 1049           
 0
 25 Aug 19, 03:10 PM

জাবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠিত

জাবিতে ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আগামী এক বছরের জন্য ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৪৪ ব্যাচের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. দেলোয়ার হোসেনকে সভাপতি এবং একই ব্যাচের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মশিউর রহমান দীপ্তকে সাধারণ সম্পাদক ও পরিসংখ্যান বিভাগের তানভীর আহমেদ পিয়াসকে কোষাধ্যক্ষ করে তিন সদস্যের এ কমিটি গঠিত হয়েছে। পরবর্তীতে এ তিনজন পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। শনিবার এ কমিটির অনুমোদন দেন আহ্বায়ক শাহরিয়ার খান শামীম, সাবেক সাধারণ সম্পাদক রিফাত আকন্দ অন্তর এবং সাবেক কোষাধ্যক্ষ ফয়সাল আহমেদ ফুয়াদ।

নবনির্বাচিত কমিটির সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ে অধ্যয়নরত ময়মনসিংহ জেলার সকল শিক্ষার্থীদের যে কোন ধরনের সমস্যায় সর্বোচ্চ সহযোগীতা করব এবং বিগত বছরের সাফল্যের ধারাকে অব্যাহত রেখে সকলের সহযোগিতায় সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চাই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন