News71.com
 Bangladesh
 25 Aug 19, 11:41 AM
 111           
 0
 25 Aug 19, 11:41 AM

নারী কেলেঙ্কারি ছড়িয়ে পড়ায় জামালপুরের ডিসিকে ওএসডি করা হচ্ছেঃ প্রতিমন্ত্রী

নারী কেলেঙ্কারি ছড়িয়ে পড়ায় জামালপুরের ডিসিকে ওএসডি করা হচ্ছেঃ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হচ্ছে। নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শনিবার রাতে সংবাদমাধ্যমকে জানান, জামালপুরের ডিসিকে ওএসডি করার প্রক্রিয়া চলছে। রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। গত বৃহস্পতিবার রাতে খন্দকার সোহেল আহমেদ নামের একটি ফেসবুক আইডি থেকে জেলা প্রশাসকের আপত্তিকর ভিডিওটি পোস্ট করা হয়। তবে শুক্রবার সকাল থেকে ওই আইডিতে ভিডিওটি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু তার আগেই তা ভাইরাল হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন