News71.com
 Bangladesh
 23 Aug 19, 10:00 PM
 155           
 0
 23 Aug 19, 10:00 PM

না ফেরার দেশে গেলেন ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ ॥

না ফেরার দেশে গেলেন ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ ॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি, বাম আন্দোলন ও মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, বর্ষীয়ান জননেতা অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এর আগে, গত ১৪ আগস্ট অধ্যাপক মোজাফফরকে ঠাণ্ডা লেগে বুকে কফ জমে যাওয়া এবং ব্যাকবোনে ব্যথা শুরু হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সোমবার তাকে আইসিইউতে নেন চিকিৎসকরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন